সপ্তাহখানেক আগের কোন এক মধ্যরাতের আমার কথায় বালিকা ভীষণ কষ্ট পেয়ে গিয়েছিল। আমি ওটা ভুলে করে মনের আক্ষেপ আর কষ্ট নিয়ে বলেছিলাম। আমি ব্যাপারটা ভুলে গেলেও, সে একদম ভুলে নি !! হাজারবার বলা SORRY তে তার মন গলে নি। কথা ছিল, আমাকে কান ধরতে হবে ... দুঃখজনকভাবে এটা কোন বহু নির্বাচনী প্রশ্ন না। এখানে আমার জন্য আর কোন অপশন ছিল না !! এত বড় হয়ে গেছি, এখন কান ধরা যায় নাকি ?? - কথাটা গলায় এসে আটকে গেলো। আমি দেখলাম, বালিকা তার বড় ফ্রেমের চশমা পরে আমাকে ইশারা দিলো কান ধরার জন্য !! আমার মনে হলো, আমি একটা স্কুলের নিরীহ শিশু। আমার চোখের সামনে রাগী মাস্টারনী বেত হাতে বসে আছে। নিজের অজান্তেই আমার দুই হাত আমার কান স্পর্শ করলো !! বালিকা যখন এমনিতে হাসে, তখন তাকে সুন্দর লাগে। অভিমানী বালিকা যখন ফিক করে হেসে দেয়, তখন তাকে ভয়ংকর সুন্দর লাগে। সুন্দর আর ভয়ংকর সুন্দর এর মাঝে অনেক পার্থক্য !! সুন্দর এর প্রতি মানুষের শুধু ভালোলাগা জন্মায়। ভয়ংকর সুন্দর এর প্রতি মানুষের ভালোবাসা জন্মায় !! আমি ফিসফিস করে বালিকাকে বললাম, "আমার চোখের দিকে তাকাও" বালিকা মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে রইলো। আমার ধারণা, সে এখন অন্যদি...
এক টুকরো আকাশ কিনবো তোমার নামে! বিরাট সাইনবোর্ডে লিখা থাকবে 'এখানে পাখিদের ওড়া নিষেধ, ওড়বে না কোন প্রজাপতি কিংবা কিশোরের লাগামহীন ঘুড়িও' অ্যারোপ্লেন নামক দানবও যাতে চাকা না মাড়ায় এদিকটায় মেঘ থাকবে না, গর্জন থাকবে না, কেবল নীল রঙ থাকবে। সূর্যটাকে বানিয়ে দেবো আমার আকাশ গোলাম। কখনও যদি ইচ্ছে হয় তীব্র শীতে দুজন মিলে একটু করে রোদ খাবো। পোষা সূর্য একটুখানি রোদ দিয়ে আবার সরে যাবে। ভীষন খরায় ইচ্ছে হলে মেঘবিহীন বৃষ্টি নামাবো দুজন মিলে! আকাশের এক কোনে ঝুলিয়ে দিবো আঁটসাঁট চাঁদটাকে। তোমার আলোয় চাঁদ জ্বলবে, আমি চাঁদে বসে তোমায় দেখে দেখে কবিতা লিখবো। এক টুকরো আকাশ কিনবো তোমার নামে! আকাশের গায়ে আমার পাইক পেয়াদা তারা থাকবে মিটিমিটি মাঝরাত্তিতে ঘুম ভাঙ্গলে সূর্যকে আদেশ দিবো 'সকাল আনো, আলো ভাঙ্গা আলিঙ্গন দাও' তারপর দু'জন মিলে লিলুয়া বাতাস ধরে হেঁটে যাবো কখনও বা রোদদুপুরে সূর্যটাকে কান ধরে রান নামাবো জোছনা কম দেয়ার অপরাধে চাঁদকে বহিস্কার করে, তোমায় সেঁটে দেবো আকাশে। তারপর আমি পৃথিবীর সকল নিয়ম ভেঙ্গে তোমার চারপাশে ঘুরবো। আকাশে পাখি নেই বলে তুমি আফসোস করবে আমি বলবো 'চলো দুজন মিলে ও...
Comments
Post a Comment